ছন্দা ভৌমিক
(সহকারী শিক্ষিকা, তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়)
শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে এই সৎ ধ্যান
ভাল করে লেখাপড়া করলে তবে অর্জন হবে জ্ঞান।
একত্রে যোগ বাদ দিলে বিয়োগ প্রয়োগে প্রমাণ দক্ষতা
দাম্ভিকতা নয় অলসতা নয় কাজ করে দেখাবে যোগ্যতা।
আচার আচারণের মধ্যে প্রকাশ করে সুন্দর দৃষ্টিভঙ্গি
সুকুমার বৃত্তির র্চ্চাই হবে তাদের নিত্য দিনের সঙ্গী।
কঠোর কাজেও থাকবে অটল মিলবে সততা-নৈতিকতা
জ্ঞান দক্ষতা আর অনুশীলনের সমন্বয়েই বাড়ে যোগ্যতা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com