তাড়াশ ও গুরুদাসপুর প্রতিনিধি: তাড়াশ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে- উদযাপন উপলক্ষে গত শনিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী তাড়াশ থানা চত্তর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা হলরুমে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গাজী এস.এম. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন প্রমুখ।
অপরদিকে নাটোরের গুরুদাসপুরে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি মো. আলাল শেখ এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার প্রমূখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com