তাড়াশ ও সলঙ্গায় শেখ হাসিনার জন্মদিন পালিত

Spread the love

জি,এম স্বপ্না ও  মনিরুল ইসলাম:   সলংগা ও তাড়াশে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন কেক কেটে যথাযথভাবে  পালিত হয়েছে। সলঙ্গা থানার আওয়ামীলীগ ও  অঙ্গ সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  পৃথক পৃথকভাবে দিনটি পালন করে। রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত শনিবার এ উপলক্ষে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারীর, বিদ্যালয়ের দ্বিতল ভবনের চলমান কাজের শুভ উদ্বোধন এবং  চার তলা ভবনের আশ্বাস প্রদান করেন। থানা আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব  রায়হান গফুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শ্রী ফণি ভুষন পোদ্দার, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক কাউছার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জম্মদিন উপলক্ষে তাড়াশে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে শেখ হাসিনার ৭৩তম জম্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হকের সভাপত্বিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ডি.জে শাকিল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা খাতুনসহ আরো অনেকে। পরে শেখ হাসিনার কর্মময় জীবনের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা সহ বঙ্গবন্ধু পরিবারের নিহতদের জন্য মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD