স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে ৩ বছরের শিশুকে টিভি দেখানোর কথা বলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে হিরণ হোসেন (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে।গত বুধবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মূমূর্ষ অবস্থায় শিশুটিকে তাড়াশ হাসপাতালে ভর্তির পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাড়াশ থানার এসআই আব্দুল মাজেদ জানান, ওই গ্রামের আবু তালেবের ছেলে হিরণ হোসেন (১৮) প্রতিবেশী ভাতিজি ৩ বছরের শিশুকে টিভি দেখানো কথা বলে ফুসলিয়ে তার শয়ন কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে ভর্তি করে।
তাড়াশ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শিমুল তালুকদার জানান, শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com