সনজু কাদের: গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাড়াশ সদরে বেসরকারি রেনেসাঁ মাল্টিমিডিয়া স্কুলের উদ্যোগে আয়োজিত ওই স্কুল প্রাঙ্গনে সুপ্ত মেধার জীবন্ত বিকাশই আমাদের লক্ষ্য শ্লোগান নিয়ে “ কিন্ডারগার্টেন মেধা বৃত্তি প্রদান ও সৃজনশীল শিক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা, মেধাবী কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশে তাড়াশের তিন গুণী শিক্ষককে সন্মাননা প্রদান করা হয়েছে।
রেনেসাঁ মাল্টিমিডিয়া স্কুলের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল শেখ ও তাড়াশ উপজেলা সমবায় সমিতি লি: এবং উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক বিশিষ্ট লেখক শহীদুল ইসলাম বকুল মুখ্য আলোচক হিসেবে অংশ নেন। এছাড়া সভাপতি ও অতিথিবৃন্দ সভায় বক্তৃতা করেন। স্বাগত ভাষন দেন রেনেসাঁ মাল্টিমিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. কাওছার হাবীব। অনুষ্ঠানে তাড়াশের অবসরপ্রাপ্ত তিনজন স্বনামধন্য প্রবীণ গুণী শিক্ষককে শিক্ষায় তাদের বিশেষ অবদানের জন্য স্কুলের তরফ থেকে সন্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন -তাড়াশ পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ মো. ফজলুর রহমান, গুল্টা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. সেরাজুল ইসলাম ও তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভূতপূর্ব প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। সমগ্র অনষ্ঠান সঞ্চালনায় ছিলেন তরূণ প্রজন্মের সমাজকর্মী ও যুবলীগ নেতা মো. কামাল হোসেন।অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রেনেসাঁ মাল্টিমিডিয়া স্কুলটি এলাকায় নিবেদিতভাবে ও সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com