সলঙ্গা প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় থানায় এবার পাটের বিক্রয় মূল্যের চেয়ে উৎপাদন মূল্য বেশি হওয়ায় কৃষক লোকসানের মুখে পড়েছে।। পাটের ব্যাপক চাহিদা বেড়েছে। উৎপাদন বাড়ায় চাষিরা খুশি। তবে বিক্রয় মূল্যর চেয়ে উৎপাদনের মূল্য বেশি হওয়ায় বাজারে পাটের আশানুরুপ দাম পাওয়া যাচ্ছে না বলে তারা হতাশ। বনবাড়িয়াসহ বিভিন্ন গ্রামের পাট চাষিরা জানান, পাটের চলতি বাজার দাম কমের কারণে প্রতি বিঘায় ৫০০০ হাজার টাকা করে আমাদের লোকসান গুণতে হচ্ছে। রৌহাদহ গ্রামের পাট চাষি নাসির আহমেদ জানান,হাটে ফড়িয়াদের কাছে পাট বিক্রি করতে হয়। ফড়িয়ারা তাদের নিজেদের আড়ৎদার ও পাট ব্যবসায়ীদের মুনাফা হাতে রাখার পর পাটের দাম দেয়। পাটের সঠিক মূল্য পাওয়া থেকে আমরা বঞ্চিত হচ্ছি। লাভের পাট কখনও কখনও লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে। সলঙ্গার পাট চাষি আঃ হামিদ বলেন, পাট চাষিদের আশা ও দাবি সরকারি ও বেসরকারি পাট মিলগুলো এ মৌসুমে হাটে হাটে অস্থায়ী ক্রয়কেন্দ্র স্থাপন ও সরাসরি কৃষকের কাছ থেকে পাট কিনলে পাটের ন্যায্য মূল্য যেমন পাওয়া যেতো তেমনি ওজনে কারচুপি ও দালাল ফড়িয়াদের হাত থেকে পাট বিক্রির ঝক্কি ঝামেলা পোহাতে হতো না। ধানের অন্যায্য দামের পরে পাটের দামেও ধস, আর বানের ধকল তো আছেই। সত্যি দুর্ভাগ্য এদেশের কৃষকদের।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com