আব্দুল ক্দ্দুুস তালুকদার ঃ রায়গঞ্জ প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে প্রবীন সাংবাদিক আলহাজ্ব এস এম নজরুল ইসলামের বিরুদ্ধে চান্দাইকোনার ইউপি মেম্বর সন্ত্রাসী, চাঁদাবাজ আলীম কর্তৃক হয়রানী মূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ধানঘড়া চৌরাস্তা মোড়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয় গত শনিবার সকাল ১০ টায়। প্রেস ক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে এই মানব বন্ধন কর্মসূচীতে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও অবিলম্বে তা প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন রায়গঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ্ পাঠান, দৈনিক কলম সৈনিক সম্পাদক আব্দুল হামিদ, আরটিভির সিরাজগঞ্জের জেলা প্রতিনিধি সুকান্ত সেন বাবু, মাইটিভির জেলা প্রতিনিধি মোনায়েম হোসেন, মিথ্যা মামলার শিকার এস এম নজরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ তাপস, সাধারন সম্পাদক রুহুল আমিন বকুল সহ সিরাজগঞ্জ, সলঙ্গা, রায়গঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মানব বন্ধনে বিপুল সংখ্যক সাংবাদিক ছাড়াও সন্ত্রাসী আলীম মেম্বরের নির্যাতনের শিকার বহু নারী – পুরুষ এবং সাধারন মানুষ অংশ গ্রহন করে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কে এম রফিকুল ইসলাম। উল্লেখ্য, আলীম মেম্বর কর্তৃক লক্ষীবিষ্ণুপ্রসাদ মাদ্রাসা ও কবরস্থানের দামী গাছ কাটার প্রতিবাদ জানান সাংবাদিক এস এম নজরুল। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলে লাস গুম করা হবে মর্মে হুমকি দেয় আলীম মেম্বর। প্রেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে তার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় জিডি করে সাংবাদিক এস এম নজরুল ইসলাম, যার জিডি নং – ৪০৮ ; তাং – ৯/৮/২০১৯। এতে আরও ক্ষেপে গিয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজীর মিথ্যা মামলা করে বহু বিতর্কিত, সন্ত্রাসী মেম্বর আলীম। জানা যায়, ২০০১ সালে মেশিন চুরির ঘটনায় হাতে নাতে ধরা পড়ে দীর্ঘদিন জেল খাটে আলীম। পরে জেল থেকে বেরিয়ে এলাকার লোকদের পায়ে ধরে, নিজে ভাল হবার ওয়াদা দিয়ে ভোট নিয়ে মেম্বর হয়ে সন্ত্রাস, চাঁদাবাজী, চোরাকারবারীর মাধ্যমে কপর্দকশুন্য অবস্থা থেকে আজ সে মাল্টি মিলিওনিয়ার। ৬ টি ট্রাকসহ অঢেল সম্পদের মালিক সে এখন। খুলনার এরশাদ শিকদারের মত সে তার ওয়ার্ডের সরাই হাজিপুর, শ্যামগোপ এলাকায় অঘোষিত সম্রাট, মূর্তিমান ত্রাস । সন্ত্রাস ছাড়াও হিন্দুদের জমি দখল, ছিনতাই, চাঁদাবাজী, নারী নির্যাতন সহ নানা অভিযোগ তার নামে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com