এম এ মাজিদ : শিক্ষার মান উন্নয়নে সিরাজগঞ্জের তাড়াশ রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয় হল রুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সনাতন দাশের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ আবুল কাশেম ,আলহাজ মফিজ উদ্দিন মাষ্টার, প্রধান শিক্ষক মো. রবিউজ্জামান নান্নু, সাংবাদিক আতিকুল ইসলাম বুলবুল, সাব্বির আহম্মেদ, লুৎফর রহমান প্রমুখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com