স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে ৫ মাস ধরে নিখোঁজ সন্তান কে খুঁজে পেতে দ্বারে দ্বারে ছুটে চলছেন এক সন্তান হারানো মা। ঘটনাটি ঘটেছে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। জানা গেছে, ওই গ্রামের দিনমুজুর সিরাজুল হকের ছেলে সাগর হোসেন (১৭) পরিবারে উপর অভিমান করে প্রায় ৫ মাস পূর্বে বাড়ি থেকে তারই এক আত্মীয়র ট্রাকে হেলপারি করতে যান । হঠাৎ পরিবারের কাউকে কিছু না বলে সেই আত্মীয়র ট্রাকের হেলপারি কাজ ছেড়ে চলে যান। তার পর থেকেই পরিবারের লোকজন তাকে খুঁজে বেড়াচ্ছেন। দ্রীর্ঘ ৫ মাস পেরিয়ে গেলেও সন্তানের সন্ধান না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এর নিকট ছেলের সন্ধানে সহযোগীতা চান। পরে ইউপি চেয়ারম্যান সামাজিক যোগযোগ মাধ্যম তার নিজ ফেসবুক আইডিতে ছেলেটির সন্ধানে একটি পোষ্ট দিয়েছেন। এ ব্যাপারে দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, হারানো সন্তানের সন্ধান পেতে ছেলেটির মা আমার কাছে সহযোগীতা চাইলে আমি তাকে থানায় একটা সাধারন ডায়েরী করার পরামার্শ দিয়েছি এবং আমার নিজ ব্যবহৃত ফেসবুকে ছেলেটির সন্ধান চেয়ে হারানো বিজ্ঞপ্তি দিয়েছি। কেউ ছেলেটির সন্ধ্যান পেলে আমার মোবাইল ০১৭৩৩১০৩৩৬০ তে বা তাড়াশ থানায় জানানোর জন্য অনুরোধ করছি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com