রায়গঞ্জে বাসের ধাক্কায় সাংবাদিক দম্পত্তি নিহত

Spread the love

রায়গঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় সাংবাদিক দম্পত্তি নিহত হয়েছেন। গত রোববার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গদাইপুর জোড়ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার সাবেক রায়গঞ্জ প্রতিনিধি ও রায়গঞ্জ উপজেলার স্থানীয় লক্ষীখোলা গ্রামের রফিকুল ইসলাম জিন্না ও তার স্ত্রী মোরশেদা খাতুন।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, আজ সকালে রায়গঞ্জ উপজেলার লক্ষ্মীখোলা বাড়ি থেকে সাংবাদিক দম্পত্তি ভ্যানযোগে গাদাইপুর যাচ্ছিলেন। তারা গাদাইপুর জোড়ব্রিজ এলাকায় পৌঁছলে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাংবাদিক রফিকুল ইসলামের স্ত্রী মোরশেদা খাতুন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক রফিকুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD