আব্দুল কুদ্দুস তালুকদার – মেরে ফেলার জন্য হামলা হলো । মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে মামলা হয়। থানায় মামলার কাগজপত্র এল। এলাকার মাননীয় এমপি মহোদয় ওসিকে নির্দেশ দিলেন মামলা রেকর্ড সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। কিন্তু মামলা রেকর্ড হয় নি থানায় আজো। তাই সন্ত্রাসীদের হুমকিতে প্রানের ভয়ে সপরিবারে পালিয়ে
পবিত্র ঈদ পালন করলো ওরা যেখানে অন্য সবাই ভাসছে আনন্দ সাগরে। ঘটনা ঘটেছে, সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার কলিয়া গ্রামে। মামলা সূত্রে জানা যায়, গত ৪/৮/২০১৯ রবিবার রাতে নিজ বাড়ীতে ঘরের মধ্যে কাজ করার সময় আগে থেকেই জমিজমা নিয়ে বিবাদের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে জিন্নার পূত্র ইমনের উপর বাঁশের লাঠি, কাঠের বাটাম , গরু জবাই করা ছুরি, হাত দাও নিয়ে হামলা চালায় তার শরীকান্ত আত্মীয় দুর্দান্ত সন্ত্রাসী ও খুনী প্রকৃতির লোক রাশিদুল, তার পুত্র আজিজুল, স্ত্রী আরজিনা , ভাই সোহাগ। ইমনের মাথায় মেরে ফেলার উদ্দেশ্যে কোপ দেয় রাশিদুলের হুকুমে সোহাগ। ইমনের চিৎকারে তার বাবা জিন্না, মা মোনোয়ারা, ভাই উজ্জল এগিয়ে এলে জিন্নার মাথায়ও কোপ দেয় ও পিটিয়ে তার স্ত্রী পূত্র – কন্যাকে মারাত্মক আহত করে। এছাড়া মোনোয়ারার গলার সোনার চেইন, মোবাইল সেট ছিনিয়ে নেয়। ঘরে রক্ষিত টিভি, ফ্রিজ ভাংচুর করে। তাদের চীৎকারে লোকজন এগিয়ে এসে আহতদের চিকিৎসার জন্য ভর্তি করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে। চিকিৎসা চলাকালীন সময়ে জিন্নার স্ত্রী মোনোয়ারা বাদী হয়ে রাশেদুল, সোহাগ, আরজিনা, আজিজুলকে আসামী করে মামলা মামলা দায়ের করে সিরাজগঞ্জের রায়গঞ্জ আমলী আদালতে ৭/৮/২০১৯। বিজ্ঞ আদালত মামলাকে এফআইআর হিসাবে গন্য করে পদক্ষেপ নিতে রায়গঞ্জ থানার ওসিকে নির্দেশ দিলেও ওসি তা বাস্তবায়ন করেন নাই। মামলার পিটিশন নং- ৫৮/১৯ (রায়) এবং রায়গঞ্জ থানার স্মারক নং- ১০/৮৯। ওদিকে মামলা হওয়ার খবর শুনে আসামীরা আরও ক্ষেপে যায়। ওরা বাদীনি সহ তার পরিবারের সদস্যদের একবারে শেষ করবে মর্মে হুমকি দিলে বাদীনি জানের ভয়ে স্বামী সন্তানসহ পালিয়ে বেড়াচ্ছে তার আত্মীয় স্বজনদের দ্বারে। এ বিষয়ে রায়গঞ্জ – তাড়াশ এলাকার মাননীয় সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজকে জানালে তিনি রায়গঞ্জের ওসিকে মামলা রেকর্ড করে আইন মোতাবেক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেও তা মানেন নি ওসি ; ফলে পবিত্র ঈদের দিনেও রোহিঙ্গা শরনার্থীর মত নিজ বাড়ীতে না ফিরে পরের দুয়ারেই ঈদ পালন করে নির্যাতিত পরিবারটি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com