সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বাংলাদেশ সাংবাদিক ও লেখক ফোরামের উদ্যোগে মাইম শো পরিবেশন ও বৃক্ষরোপন করা হয়েছে।বাংলাদেশ সাংবাদিক ও লেখক ফোরামের চেয়ারম্যান মোঃ এমরান আলী রানার ব্যবস্থাপনায় সোমবার ১১টায় দমদমা সরকারি প্রাথমিক বিদ্যায়লয় মাঠ পাঙ্গণে প্রধান অতিথি হিসাবে বৃক্ষরোপন করেন সিংড়া পৌর মেয়র আলহাজ¦ জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি জেলা পরিষদের সদস্য মোঃ সাজ্জাদ হোসেন। এ সময়ের উপস্থিত ছিলেন,দমদমা প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসি বেগম, কাউন্সিলর জাহাঙ্গির আলম,আবদুল আওয়াল রিংকু,বাংলাদেশ সাংবাদিক ও লেখক ফোরামের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব,সিংড়া মজার স্কুলের পরিচালক চঞ্চল মাহমুদ সংগ্রাম,তাইজুল ইসলাম রিপন,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক, সদস্য সোহেল রানা,সুইট,সেলিম প্রমূখ।বৃক্ষরোপণ শেষে দমদমা প্রাথমিক বিদ্যালয়ে মুক্ত মঞ্চে ছাত্রছাত্রীদের অনুপ্রেরনা দিতে সজিব ইসলাম মাইম শো পরিবেশন করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com