গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে বিশেষ চাহিদা সম্পন্ন ১৮ জন শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ারসহ সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওই হুইলচেয়ার বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। এসময় গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ও সহকারি শিক্ষা অফিসার শাহাদত হোসেন বাচ্চুসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন
চলনবিল বার্তা chalonbeelbarta.com