চাটমোহর প্রতিনিধি : চাটমোহর প্রেসক্লাবের এক সভা শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে অনলাইন পত্রিকা স্বাধীন খবর ডটকম কার্যালয়ে ক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস,এম হাবিবুর রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এম,এস আলম বাবলু, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক জাগরণ চাটমোহর প্রতিনিধি মহিদুল ইসলাম খান, প্রেসক্লাবের সহ-সম্পাদক ও দৈনিক স্বতঃকন্ঠ চাটমোহর প্রতিনিধি শেখ মোঃ সালাহ উদ্দিন ফিরোজ, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ভোরের দর্পন চাটমোহর প্রতিনিধি এম,এ জিন্নাহ, প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য ও সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রনি প্রমূখ। বক্তারা ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবকে আরো গতিশীল করতে সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে আহবান জানানো হয়। প্রকৃত সাংবাদিকরা মূলত ক্লাবের সদস্য থাকতে পারবেন। কোনো অপসাংবাদিক ও সাইনবোর্ডধারী ক্লাবে ঠাঁই হবে না। সংবাদপত্র জড়িত না থেকে সাংবাদিক পরিচয়ে অপসাংবাদিকরা প্রতিহত করতে হবে। আগামীতে চাটমোহর প্রেসক্লাবের কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। চাটমোহর প্রেসক্লাব প্রকৃত সাংবাদিকদের সংগঠণ। এখানে কোন অসাংবাদিক, মাদকসেবী, চাঁদাবাজদের স্থান হবে না।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com