চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর থেকে প্রকাশিত সত্য প্রকাশে অবিচল শ্লোগানে অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন খবর ডটকম এর নিজস্ব অফিস শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে উদ্বোধন করা হয়েছে। চাটমোহর পৌরসদরের খেয়াঘাট এলাকায় পত্রিকার অফিস ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস,এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক যায়যায়দিন চাটমোহর প্রতিনিধি এম,এস আলম বাবলু, প্রেসক্লাবের সহ-সম্পাদক ও দৈনিক স্বতঃকন্ঠ চাটমোহর প্রতিনিধি শেখ মোঃ সালাহ উদ্দিন ফিরোজ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক জাগরণ চাটমোহর প্রতিনিধি মহিদুল ইসলাম খান প্রমূখ। বক্তারা এসময়ে পত্রিকার সংবাদ পরিবেশনে নানা দিক তুলে ধরেন। দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ পত্রিকাটি অগ্রযাত্রা ও সফলতা কামনা করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com