আব্দুল কুদ্দুস তালুকদার : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের উদ্দ্যোগে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রতি বছরের ন্যায় এবারেও হত দরিদ্রগনের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয় গত রবিবার সকাল ১০ টায়। সংগঠনের সভাপতি সাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে শ্রীরামপুর প্রাইমারী স্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিমগাছি অনার্স কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল বারী তালুকদার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন গাজীপুরের জেনারেল ফার্মাসিউটিক্যাল কোম্পানীর ডিজিএম শরীফুল ইসলাম তালুকদার, সোনাখাড়া ইউপি সদস্য তছির উদ্দীন, সাবেক মেম্বর আব্দুর রশীদ সরকার, বিসিআইসি ডিলার রনি তালুকদার, যুবদল নেতা আব্দুল অদুদ, পল¬ী চিকিৎসক রেজাউল করিম, মারুফ হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এনামুল হক তালুকদার। উলে¬খ্য – শ্রীরামপুর, হাজীপুর, গোপালপুর, সোনাখাড়া, রূপাখাড়া, আঁকড়া, ভূঁয়ট, বাঁসাইলসহ ৮ গ্রামের ১০৫ হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন হয় ঐদিন। ঈদ সামগ্রীর মাঝে ছিল চিনি, সেমাই, লাচ্ছা, পোলার চাল, দুধের প্যাকেট, তেল, সাবান ইত্যাদি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com