চলনবিল বার্তা ডেস্ক: তাড়াশ কেন্দ্রীয় খেলার মাঠের মৃত্যু ঘটার পর এখন সেখানে নির্মীয়মান ভূমি অফিস কমপ্লেক্স ও ঈদগাহ মাঠ শোভা পাচ্ছে।
উল্লেখ্য, তাড়াশের একমাত্র খেলার ও জনসভার ময়দানে প্রথমে, হেলিপ্যাড, ঈদগাহ মাঠ ও জানাজার স্থান হিসেবে চালু করা হয়। পরবর্তীতে এর পূর্বের অর্ধেকাংশ জুড়ে বর্তমানে সরকারী ভূমি অফিস কমপ্লেক্্র নির্মিত হচ্ছে। এব্যাপারে শত শত মুসুল্লী ও স্থানীয় নাগরিক সমাজ সাম্প্রতিক কালে প্রতিবাদ করলেও তা গ্রাহ্য করে নি উপজেলা প্রশাসন। কারণ ভূমি অফিস নির্মাণের পূর্বে এলাকার জনমত যাচাই না করে সরকারী ক্ষমতাবলে এক তরফা সিদ্ধান্ত গৃহীত হয় এবং জনমত উপেক্ষা করে সরকারী পদক্ষেপই বহাল থাকল। এখন দেখা যাচ্ছে, তাড়াশ সদরে মসজিদ, মাদ্রাসা, অফিস, ঈদগাহ ইত্যকার সব কিছুর জন্য পর্যাপ্ত জায়গা দেয়া হলেও খেলার ও জনসভার মাঠের কোন অস্তিত্ব রইলো না। স্থানীয় নেতৃবৃন্দ মনে হয় খেলার মাঠকে কোন গুরুত্ব দেয়ার কথা ভাবেনি। এটা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য কী ফল বয়ে আনবে তাও কেউ চিন্তা করে দেখেনি বলে মনে হচ্ছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com