স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী তাড়াশ উপজেলা সদরের একমাত্র পৌর বাজারটি একটি অবহেলিত ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত দীর্ঘদিন যাবৎ। শুধু তাই নয়, যুগের পর যুগ ধরে এই বাজারে কোন শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। বিশেষ করে, প্রকৃতির ডাক এলে বাজারের লোকদের দৌড়াতে হয় আশেপাশের লোকালয়ে। পানির তেষ্ঠা মেটাতেও কোন জলের উৎস বা সরবরাহ নেই এখানে। এক কথায় তাড়াশ বাজার একটি প্রাচীণ ও মান্ধাতা আমলের নিদর্শন বহন করে চলেছে আজো। ৩৬ বছর আগে তাড়াশ থানা উপজেলায় উন্নীত এবং দুবছর হল পৌরসভায় পরিণত হলেও তাড়াশ বাজারে পানি ও পেশাব-পায়খানার ব্যবস্থা না থাকা চরম লজ্জাজনক – সে কথা এখানকার কোনো নেতাই কোন কালে ভেবে দেখেন নি। এটা যে স্থানীয় নেতৃত্বের বেমালুম ব্যর্থতা সে দায় তারা অস্বীকার করতে পারেন না।
চলনবিল বার্তা chalonbeelbarta.com