আব্দুল ক্দ্দুুস তালুকদার : গত মঙ্গলবার সকাল দশটায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা গার্লস স্কুল এ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নতুন ভর্তি হওয়া ছাত্রীদের নবীণ বরন ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা, চলনবিলের কৃতি সন্তান ডঃ হোসেন মনসুর।
স্কুল এ্যান্ড কলেজের সভাপতি পরেশ চন্দ্র মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও নিমগাছি ডিগ্রী কলেজের অধ্যাপক সঞ্জীব কুমার মাহাতো, রায়গঞ্জ উরাঁও ফাউন্ডেশনের জিএস প্রফেসর যোগেন্দ্র নাথ টপ্য, নিমগাছি হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্নাহ, পেট্রোবাংলার ডিজিএম সিরাজুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথি স্কুলে এসে পৌঁছালে তাকে তীর ধনুক নিয়ে নেচে গেয়ে, ঢাক – ঢোল বাজিয়ে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে বরন করে নেন স্কুল – কলেজের শিক্ষার্থীগন তাদের আদিবাসী রীতিতে।
তার আগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাকে স্বাগত জানায় ওরা। অনুষ্ঠান শুরুর আগে স্কুল – কলেজ প্রাঙ্গনে তিনি একটা ভেষজ গাছের চারা রোপন করেন। প্রভাষক আব্দুল আলীমের উপস্থাপনায় অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন অধ্যক্ষ খগেন্দ্র নাথ মাহাতো। সবশেষে মনোজ্ঞ আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্কুল – কলেজের ছাত্রীরা। এতে মনের মাধুরী মিশিয়ে নাচে, গান গায়, ক্ষূদে নাটিকায় অভিনয় করে সুচনা রানী, পারমিতা ও তার দল, পলি ও তার দল, মানসী ও তার দল, বৈশাখী, শ্রাবনী, অর্পিতা, বিপর্না সহ অন্যরা। উলে¬খ্য, প্রায় দেড় হাজার ছাত্রীর এই প্রতিষ্ঠানে বেশীর ভাগ ছাত্রী আদিবাসী সম্প্রদায়ের ; এমনকি সভাপতি এবং সেক্রেটারীও মানে অধ্যক্ষ সাহেব নিজে। ফলে ওরা দুজনেই তাদের নিজস্ব কুর্মালী ভাষায় ভাষন দেন ছাত্রীদের তুমুল করতালীর মাঝে। কারন, নিজেদের মাতৃভাষা ছারদের মুখে এতবড় সমাবেশে শুনে ওরা ভীষনভাবে আপ¬ুত হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com