চলনবিল বার্তা ডেস্ক: তাড়াশ পৌরসভার কাজের শুরুতেই নি¤œ মানের জোড়াতালির রাস্তা মেরামত করার অভিযোগ উঠেছে। ফলে তাড়াশ পোষ্ট অফিস হতে খুটিগাছা মোড় পর্যন্ত পর্যন্ত প্রায় ২ কি.মি. রাস্তা মেরামতের এক মাস না যেতেই পূর্বের খারাপ অবস্থায় ফিরে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, তাড়াশ ডাকঘর চত্বর হতে থানা গেট পর্যন্ত মেরামতকৃত রাস্তার অনেকাংশে ইতোমধ্যে খানাখন্দ সৃষ্টি হয়েছে। অথচ মেরামতের পর দুমাসও যায় নি। নতুন এ পৌরসভার এটাই ছিল প্রথম রাস্তা মেরামতের টেন্ডার কাজ। এছাড়া পৌর সদরের অন্য রাস্তা সংস্কারেও জোড়াতালি মার্কা মেরামত কাজ করে চলেছে এই পৌরসভা। ওদিকে প্রতিদিন পৌর পরিচ্ছন্ন্ কর্মীদের দ্বারা সদরের শুধু বাজার সংলগ্ন রাস্তা ঝাড়ু দিলেও বিভিন্ন পয়েন্টে আবর্জনার স্তুপ ফেলে রাখতে দেখা যায়। যেহেতু পৌর কর্তৃপক্ষ পৌরবাসিন্দাদের বিভিন্ন প্রকার কর চালু করেছে, তাই পৌরবাসীর প্রত্যাশা -বিনিময়ে পৌরসভার সকল কাজ মান ও গুনগত দিক থেকে সেরা হতে হবে। বিষয়টির বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com