গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর পৌর শহরের মোড়ে মোড়ে ময়লা-আবর্জনার স্তূপের দুর্গন্ধ ও দুর্ভোগে নাকাল পৌরবাসী। সড়কে নেই আলোর সরবরাহ। রাত হলেই ভূতুরে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে শহর। শহর অন্ধকারে থাকায় চুরিসহ বিভিন্ন অপরাধ প্রবনতাও বাড়ছে। পৌরসভার গেট থেকে শুরু করে রাস্তাঘাটসহ যত্রতত্র ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কয়েকদিনের টানাবৃষ্টির কারেন পড়ে থাকা ময়লা-আবর্জনা পচে গন্ধ আরো প্রকট আকার ধারন করেছে। পক্ষকালব্যাপি গুরুদাসপুর পৌরসভায় এ অবস্থা বিরাজ করছে। এ অবস্থা চলতে থাকলে এলাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com