গুরুদাসপুর প্রতিনিধি : গত বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে নাটোরের গুরুদাসপুর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিন বছর মেয়াদি এ নির্বাচনে জাকির হোসেন সভাপতি, হাবিবুর রহমান সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে সহসভাপতি আশরাফুল ইসলাম, সহ-সম্পাদক সুজন আহমেদ ও নির্বাহী সদস্য পদে জহুরুল ইসলাম, আপেল মাহমুদ, রমিজুল মুক্তার, শরিফুল ইসলাম গাজী, আবুল কালাম আজাদ ও মবিদুল হক নির্বাচিত হয়েছেন।
২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিভিন্ন পদে ৩৯জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। গুরুদাসপুর পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com