সলঙ্গা প্রতিনিধি : আন্তর্জাতিক এনজিও সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এর রায়গঞ্জের নলকা সিডিপির আয়োজনে বিশ্ব হেপাটাইটিস দিবস- ২০১৯ পালিত হয়েছে। সিডিপির ম্যানেজার কর্নেল কস্তার সভাপতিত্বে গত রবিবার বিকেল ৩টায় কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডা. এ কে এম মোফাখ্খরুল ইসলাম, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মেডিকেল অফিসার দাউদুর রহমান, হেল্থ অফিসার মরিয়ম ইয়াসমিন, হেল্থ ইন্সপেক্টর জীবন কুমার সুর সহ অনেকে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com