ইসলামী ব্যাংকের শাখা সলঙ্গায়

Spread the love

জি,এম স্বপ্না ঃ সলঙ্গায় ইসলামী ব্যাংক ৩৪৪ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সলঙ্গা থানা সদর জিল্লুর রহমান কমপ্লেক্সে গত বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে এ ব্যাংক শাখার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৩, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।

ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মনিরুল মওলা উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, ডিএমডি আবু রেজা মোঃ ইয়াহিয়া, শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. আব্দুস সামাদ, ব্যাংকের বগুড়া জোন প্রধান মোঃ আব্দুস সোবহান, সলঙ্গা থানা আওয়ামী লীগ ও সলঙ্গা বণিক সমিতির সভাপতি আলহাজ রায়হান গফুর , বিশিষ্ট সমাজ সেবক সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, ঘুড়কা ইউপি চেয়ারম্যান ও জিল্লুর রহমান কমপ্লেক্সের স্বত্বাধিকারী জিল্লুর রহমান সরকার, সলঙ্গা ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার, রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, সলঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কে এম আব্দুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল কু-ু, গ্রাহক শারমিন আক্তার প্রমুখ।

 

বগুড়া জোন প্রধান মোঃ আব্দুস সোবহান সভায় স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ তাঁর বক্তব্যে তাঁর নিবাচনী এলাকায় সেবায় সেরা ইসলামী ব্যাংকের শাখা খোলায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ইসলামী ব্যাংক সলঙ্গা শাখার সাফল্য কামনা করেন। তিনি সলঙ্গা শাখায় কৃষকসহ সাধারণ মানুষের ব্যাংকিং সেবা প্রাপ্তির বিষয়ে সচেষ্ট থাকার নির্দেশনা দেন। সলঙ্গার উন্নয়নের বিষয়ে পূর্ববর্তী বক্তাগনের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন সলঙ্গার উন্নয়নে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন।  বিশেষভাবে তিনি উল্লেখ করেন যে, তিনি সংসদে সলঙ্গা উপজেলা ও সলঙ্গা পৌরসভা বাস্তবায়নে ভাষণ দিয়েছেন। তিনি আরো বলেন, তাঁর মেয়াদকালে সলঙ্গা উপজেলা ও সলঙ্গা পৌরসভা বাস্তবায়ন হবে। এছাড়াও তিনি বর্তমান সরকারের সাফল্যের বর্ণনা দেন। তিনি উপস্থিত জনগনকে সরকারের প্রতি সমর্থন প্রদান ও আস্থা রাখার আহ্বান জানান।  রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন  তার বক্তব্যে ঐতিহ্যবাহী সলঙ্গা জনপদের ঐতিহাসিক সলঙ্গা বাজারে সেবা প্রদানে শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংকের শাখা খোলায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে,এই শাখা খোলায় এ অঞ্চলে অর্থনৈতিক কর্মকান্ডসহ ব্যবসা বাণিজ্যের গতি আরও ত্বরান্নিত হবে। তিনিও সরকারের উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দেন।

ডিএমডি আবু রেজা মোঃ ইয়াহিয়া বলেন ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত সুদমুক্ত ইসলামী ব্যাংক জনকল্যানে প্রতিষ্টিত হয়েছে। তবে ইসলামী শরীয়াহ মতাবেক পরিচালিত হলেও ইসলামী ব্যাংক দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কল্রাণের জন্য। তার নিজ এলাকা সলঙ্গায় ব্যাংকের শাখা উদ্বোধন হওয়ায় আল্লাহর প্রতি শোকরিয়া ও ব্যাংক কর্র্তৃপক্ষেরে প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করেন। সভাপতি ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মনিরুল মওলা সলঙ্গা শাখার কার্যক্রমে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি ইসলামী ব্যাংকের সলঙ্গা শাখার আন্তরিক সেবার অঙ্গীকার করেন। তার বক্তব্যের শেষে তিনি সলঙ্গা শাখার ম্যানেজারকে পরিচয় করিয়ে দেন।পরে সলঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কে এম আব্দুল মজিদ পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD