এম. রহমত উল্লাহ
আসছে ত্যাগের কোরবানী
পুত্র সম ত্যাগ চাহি ভাই
ধন্য করি জিন্দানী।
খোদার রাহে পথ চলা চাই
তার খুশিতে হই খুশি
খোদার পানে ত্যাগের চেয়ে
আর কিছুতে নাই বেশি ।
ঈমানী বল হোক সম্বল
বিশ্বে আপন থাক যতই
হক বিধাতার চেয়ে এমন
কারে খুঁজে পাও কতই।
জীবন আমার খোদার হাতে
মোর অন্তরে শান্তি চাই
আমার ত্যাগে হোক যে খুশি
তাই চিরদিন আমরা পাই।
পিতার হাতে কোরবানী হোক
সব জীবনের পুত্র ধন
সবাই খুশি সবাই হাসি
কোরবানী দেই আপন জন।
শক্ত হাতে রক্ত দিয়ে
ভালোবাসার গাইব গান
আল্লাহ মাবুদ শ্রেষ্ট সবার
থাক হৃদয়ে সেই সে ধ্যান।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com