তাড়াশে চলনবিল বার্তা’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Spread the love

 গোলাম মোস্তফা : 
সিরাজগঞ্জের তাড়াশে চলনবিল বার্তা নামে একটি সরকারি অনুমোদন প্রাপ্ত সাপ্তাহিক পত্রিকার দ্বিতীয় প্রতিষ্টা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ লক্ষে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা অডিটরিয়াম প্রাঙ্গন থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


র‌্যালী শেষে অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলনবিল বার্তা’র উপদেষ্টা মন্ডলীর সভাপতি এম রহমত উল্লাহ্ মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।


আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, দিনাজপুর, পার্বতীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবী, চলনবিল বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রাজ্জাক রাজু, নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD