স্টাফ রিপোর্টার : প্রতিবন্ধী ব্যাক্তিদের চক্ষু সেবা প্রদানের জন্য বিশেষ চক্ষু শিবির আজ ২৩ জুলাই তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন পরিদষ হলরুমে অনুষ্ঠিত হয়। অধ্যাপক এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জ এর আয়োজনে ইউকে এইড এর অর্থায়নে, সাইটসেভার্স বাংলাদেশ এর সহযোগীতায় প্রধান অতিথি দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান মো: আব্দল কুদ্দুস এই ক্যাম্পের উদ্বোধন করেন।

চক্ষু শিবির পরিচালনা করেন, চক্ষু বিশেষজ্ঞ মনিরা তাজনিন, প্যারোমেডিক্স মোহাম্মাদ আলী, রিফ্লাকসনিষ্ট আল-আমিন, কাউন্সেলর মো: লিটন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মির্জা আহমেদ আলী, ইনক্লুশন অফিসার টি,এম মাহমুদুল হাসান, পরিবর্তনের সমন্বয়কারী রোখসানা খাতুন প্রমূখ।

ক্যাম্পে শতাধিক চক্ষুরোগী চোখ পরীক্ষা করান। ক্যাম্পে প্রতিবন্ধী ব্যাক্তীদের বিনামূল্যে চশমা বিতরন করা হয়েছে এবং প্রতিবন্ধী অপ্রতিবন্ধী মিলে ২০ জন ব্যাক্তিকে চক্ষু অপারেশনের জন্য অধ্যাপক এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। ক্যাম্পটিতে পরিবর্তন সংস্থা সার্বিক সহযোগীতা করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com