এম আতিকুল ইসলাম বুলবুল ঃ সিরাজগঞ্জের তাড়াশে বৃষ্টি (১৪) নামের কিশোরী মেয়েটি বাল্য বিয়ের প্রতিবাদ করেছিল। তার অভিভাবকরা কথা শোনেন নি। জোর করে বিয়েও দেয়া হয়। কিন্তু বাল্য বিয়ের প্রতিবাদ করা কিশোরী বৃষ্টি স্বামীর বাড়িতে যায়নি। আর এভাবে কেটে গেছে বিয়ের দুই মাস।
অবশেষে গত ১৫ জুন রাতে বরকে বাসর করার জন্য আমন্ত্রণ করে নিয়ে এসে কিশোরী বধূ বৃষ্টিকে জোরপূর্বক বাসর ঘরে থাকতে বাধ্য করলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী বধূ। বর্তমানে ৭ দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাল্য বিয়ের প্রতিবাদকারী কিশোরী বধূ বৃষ্টি এমনটি জানিয়েছেন দেশীগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com