চলনবিল বার্তা ডেস্ক : আজ ৯ জুলাই সাপ্তাহিক চলনবিল বার্তার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষির্কী। ১০ জুলাই পত্রিকাটি তৃতীয় বছরে পদার্পণ করবে। এ উপলক্ষে বিভিন্ন উপজেলায় কর্মরত পত্রিকার সংবাদ প্রতিনিধিগণ চলনবিলে তাদের স্ব স্ব উপজেলায় র্যালী ও আলোচনা সভার আয়োজন করবেন। এজন্য উল্লাপাড়ার প্রতাপ কলেজে সকাল ১০টায় , গুরুদাসপুরের পাবলিক লাইব্রেরীতে বিকাল ৩টায়, বড়াইগ্রামের বনপাড়াতে সকাল ১০টায়, সিংড়া মডেল প্রেস ক্লাবে সকাল ১০টায় , চাটমোহরে বিকাল ৩টায়, ভাঙ্গুড়ায় সন্ধ্যায়, রায়গঞ্জের নিমগাছিতে বিকাল ২টায় এবং সলংগাতে বিকাল ৪টায় কর্মসূচি অনুষ্ঠিত হবে। শাহজাদপুরে পরবর্তী কোনো তারিখে প্রোগ্রাম আয়োজন করা হবে। আর তাড়াশে কেন্দ্রীয়ভাবে ২০ জুলাই এর মধ্যে পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে বিশেষ কার্যক্রম গৃহীত হবে বলে জানা গেছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com