তাড়াশে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা

Spread the love

চলনবিল বার্তা ডেস্ক : গত ২৫ জুন ২০১৯ মঙ্গলবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা সদরে অবস্থিত তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের আইসিটি ভবন মিলানায়তনে বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠান ও বৃক্ষচারা রোপণ করা হয়।
ঢাকাস্থ জতীয় বেসরকারী নেটওয়ার্ক সংগঠন এএলআরডি এর সহযোগীতায় পার্টনার সংস্থা পরিবর্তন এই আলোচনা সভার আয়োজন করে। এবারে দিবসের প্রতিপাদ্য ছিল “বায়ুদূষণ” আসুন বায়ু দূষণ রোধ করি। ভয়াবহ পানি ও বায়ু দূষণে কার্যকরী ব্যবস্থা চাই”। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মো: শাহাদত হোসেন। প্রথমে অত্র কলেজের গণিত বিভাগের প্রভাষক মো: আব্দুল গফুরের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবর্তন পরিচালক আবদুর র্জাাক রাজু। দিবসের তাৎপর্য ও চেতনা ভিত্তিক কী-নোট পেপার পাঠ করেন রচয়িতা ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রভাষক আব্দুর রশিদ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান ও বিশেষ অতিথি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো: মেহেদী হাসান। প্রাসঙ্গিক বিষয়ে আরো বক্তৃত্বা করেন ইতিহাস বিভাগের প্রভাষক ও সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, অর্থায়ন ও বিপনন বিভাগের শিক্ষক এনামুল হক, সমাজকর্ম বিভাগের প্রভাষক ফজলুর রহমান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক সাংবাদিক শফিউল হক বাবলু, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আাব্দুল বারী খন্দকার , সিডিএম এস পরিচালক আব্দুল মালেক ও কলেজের ১ম বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী শতাব্দী সরকার নাইস। সমগ্র আলোচনায় সঞ্চালনা করেন আবদুর রাজ্জাক রাজু ও ফজলুর রহমান।
বক্তাগণ তাড়াশ তথা চলনবিলে পানি দূষণ, দখল, ভরাট ও খননের ভয়াবহ দূষণের কারণে পরিবশে প্রতিবেশ ও জীব বৈচিত্রের যে অপুরণীয় ক্ষতি হয়েছে তা বিভিন্নভাবে তুলে ধরেন। তারা মৎস্য অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সরকারী সংশ্লিষ্ট সকল বিভাগের পরিবেশ বান্ধব কার্যক্রম আরো জোরদার এবং এবিষয়ে অধিক জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গনে বিভিন্ন জাতের বেশ কয়েকটি ফলের চারা রোপণ করেন অতিথিবৃন্দ এবং পরিবর্তনের ষ্টাফগণ। আলোচনা সভায় ছাত্রী, শিক্ষক, সাংবাদিক ও এনজিও কর্মী মিলে শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD