তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মোবাইল ফোনে স্কুল ছাত্রীর সাথে এক ব্যবসায়ীর প্রেম। অতপর হোটেলে রাত্রী যাপণ করে গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে ব্লাকমেইলের অভিযোগে মজিবর রহমান নামের (৩৯) ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ।
শুক্রবার রাতে তাড়াশ থানা পুলিশ ফাঁদ পেতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০নং ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। সে পৌরসভা এলাকার ভাদাস গ্রামের আলহাজ আবুল হোসেনের ছেলে ও দু’সন্তানের জনক। তার বিরুদ্ধে তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।
তাড়াশ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ি মজিবর রহমান রহমান মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের পাটগাড়ী পাড়ার ও নাদোসৈয়দপুর জন কল্যান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর (১৫) সাথে মোবাইলে পরিচয় গোপন করে প্রেমের সর্ম্পক গড়ে তোলেন। সম্প্রতি স্কুল ছাত্রীকে নিয়ে বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে রাত্রীযাপন করে স্মার্টফোনে অশ্লীল ভিডিওি ধারণ করেন। পরে একাধিক দিন ওই স্কুল ছাত্রীকে তার সাথে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে ওই স্কুল ছাত্রী রাজি না হওয়ায় অশ্লীল ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে স্কুলছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানান। এতে তার অভিভাবকরা বিষয়টি নিয়ে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। শুক্রবার তাড়াশ থানার এস আই রবিউল ইসলাম ওই স্কুল ছাত্রীকে দিয়ে ফাঁদ পেতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০নং ব্রীজ এলাকা থেকে ব্যবসায়ী মজিবরকে গ্রেফতার করেন।
এ প্রসঙ্গে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র এএসপি গোলাম রহমান জানান, এ ঘটনায় তাড়াশ থানায় শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে মজিবরের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com