আব্দুল কুদ্দুস তালুকদার : গত শুক্রবার তাড়াশের একমাত্র নিয়মিত পত্রিকা সাপ্তাহিক চলনবিল বার্তা প্রকাশনার দুই বছর পূর্তি উপলক্ষে প্রকাশনা উৎসবের প্রস্ততিমূলক সভা পত্রিকাটির সম্পাদনা পরিষদের সভাপতি সব্যসাচী লেখক ও কবি আলহাজ্ব এম রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে সকাল দশটায়। এতে প্রধান অতিথি ছিলেন চলনবিল বার্তার শাহজাদপুর প্রতিনিধি বিশিষ্ট গবেষক ও কথাসাহিত্যিক মুক্তিযোদ্ধা সৈয়দ শুকুর মাহমুদ। অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক ফজলুর রহমান, পত্রিকার প্রতাপ প্রতিনিধি আমজাদ হোসেন মিলন, নির্বাহী সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা সম্পাদক সনজু কাদের, স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম, নারী সংগঠক রোকসানা খাতুন, হৃদয়ে চলন সম্পাদক হাদীউল হৃদয় প্রমূখ। সভা পরিচালনা করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বেসরকারী সংস্থা পরিবর্তন এর প্রধান নির্বাহী আবদুর রাজ্জাক রাজু । সভায় আগামী ৯ জুলাই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পত্রিকার উপজেলা বা আঞ্চলিক প্রতিনিধির দপ্তরে বা এলাকা সমূহে করার সিদ্ধান্ত গৃহীত হয় তাদের নিজস্ব উদ্যোগে। পরে এলাকার এমপি মহোদয়ের সাথে পরামর্শপূর্বক তার দেয়া সুবিধামত সময়ে অচিরেই কেন্দ্রীয়ভাবে তাড়াশে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করা হবে মর্মেও সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, চলতি বছরের ৯ জুলাইয়ের পর চলনবিল বার্তা দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com