ফারুক আহমেদ : সামান্য বৃষ্টিপাতে সিরাজগঞ্জের সলঙ্গাতে আমশড়া জোড়পুকুর বাজার হতে ক্ষুদ্রশিমলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিন সড়কের পাকা মোড় পর্যন্ত কাঁচা সড়কটিতে পানি জমে কাদা ও গর্ত সৃষ্ঠি হয়ে প্রায় খালে পরিণত হয়েছে। ফলে মারাত্নাক ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী। আঞ্চলিক এই রাস্তাটির ক্ষুদ্রশিমলা তিন রাস্তার মোড় পর্যন্ত পাকা করা হলেও ওই তিন রাস্তাার মোড় হতে আমশড়া জোরদিঘী বাজার পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় এলাকাবাসীর দূর্ভোগ চরমে।
জানা যায়, স্থানীয় সরকারের অধীনে আমশড়া জোড়পুকুর বাজার হতে দবিরগঞ্জ রাস্তাটি দিয়ে, ৩টি উপজেলা রায়গঞ্জ,তাড়াশ,উল্লাপাড়া,সলঙ্গার প্রায় পাঁচশতাধিক গ্রামের হাজার হাজার মানুষ, ট্রাক সিএনজি, অটরিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। গত বছর কালিকাপুর বাজার হতে খুর্দ্দশিমলা ৩ রাস্তার মোড় পর্যন্ত পাকা করা হলেও আমশড়া জোড়পুকুর বাজার পর্যন্ত পাকা না করায় উল্লেখিত রাস্তাটির বেশ কয়েটি জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ারফলে সামান্য বৃষ্টিপাতে ওইসব স্থানে আবারও রাস্তা দেবে গর্ত সৃষ্টি হয়ে কাদা পানিতে ভরপুর হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে।এ প্রসঙ্গে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন, রাস্তাটির অর্ধেক পাকা করা হয়েছে। আর বাকি অর্ধেক রাস্তার কাজ সামনে করা হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com