উল্লাপাড়া প্রতিনিধি : বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঈদ পূনমিলনী ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৪ টার সময় সিরাজগঞ্জ রোড গোলচত্বর সংলগ্ন সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের সভা কক্ষে সিনিয়র সাংবাদিক, দৈনিক ভোরের ডাকের সলঙ্গা থানা প্রতিনিধি বাবু শংকর কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতৃসাকসো সভাপতি মোঃমীর সিরাজুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনায়েম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহা আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ শামিম আহমেদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য মীর আব্দুস সালাম সহ পাবনা, নাটোর, বড়াই গ্রাম, রংপুর, বগুড়া জেলার নেএীবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাতৃসাকসো এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসাইন । সভা শেষে শংকর কুমার রায় কে সভাপতি এবং পল্লী টিভি, (সিরাজগঞ্জ) চলনবিল প্রতিনিধি মোঃ মতিন সরকার কে সাধারণ সম্পাদক ও দৈনিক একুশে সংবাদ ও চলনবিল বার্তার উল্লাপাড়া প্রতিনিধি ডাঃ মোঃ আমজাদ হোসেন মিলন কে সাংবাদিক ও সমাজ কল্যান সম্পাদক নির্বাচিত করে, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটি সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com