তাড়াশে সরকারি রাস্তা প্রভাবশালীদের দখলে

Spread the love

স্টাফ রিপোর্টার :  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামে সরকারি রাস্তা দখল করেছে প্রভাবশালীরা। এতে করে ওই গ্রামের মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিক্ষুদ্ধ গ্রামবাসী ইতোমধ্যেই প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত আবেদন করেছেন ।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দেবীপুর গ্রামের প্রভাবশালী কবির হোসেন, মোকছেদ আলী, আয়নাল হক ও ফরহাদ আলী সরকারি রাস্তা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। এ কারণে ওই গ্রামের লোকজনের ফসল  কেটে ঘরে তোলাসহ স্বাভাবিক চলাচল প্রতিনিয়ত সমস্যা সৃষ্টি হচ্ছে।এ বিষয়ে ওই গ্রামের বাসিন্দা মো: জুলফিকার আলী ভূট্র  প্রতিকার  চেয়ে একটি লিখিত আবেদন করেছেন।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, আমি আজকেই লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD