নিমগাছি প্রতিনিধি: গত বৃহস্পতিবার কৃষি ও পল্লী ঋন আদায় এবং বিতরণের লক্ষ্যে শুভ হালখাতা – ১৪২৬ অনুষ্ঠিত হয় অগ্রণী ব্যাংক লিমিটেড, নিমগাছি শাখার উদ্দ্যোগে ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে অফিস কক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিরাজগঞ্জ এলাকার অঞ্চল প্রধান এজিএম, এস এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার রতন কুমার সরকার, অডিট ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হাসান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন সিনিয়র অফিসার সুমিষ্ট চন্দ্র সেন। হালখাতায় ৪১ জনকে নতুন ঋন হিসাবে দেয়া হয় ২৬ লাখ ৫১ হাজার টাকা যাদের অনেকে সাবেক পাওনা পরিশোধকারী । এছাড়া ঋন আদায় হয় ৩৬ জনের নিকট থেকে ২৪ লাখ ১১ হাজার টাকা বলে জানান শাখার ব্যাবস্থাপক প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্।
চলনবিল বার্তা chalonbeelbarta.com