স্টাফ রিপোর্টার: তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের উদ্যোগে লোকাল গভার্ন্যান্স সাপোর্ট প্রজেষ্ট (এলজিএসপির-৩) এর আওতায় মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়িত হবে কবে- তা নিয়ে স্থানীয় মানূষের মনে সংশয় দেখা দিয়েছে।
জানা যায়, ২০১৭-২০১৮ অর্থ বছরের তৃতীয় লোকাল গভার্ন্যান্স সাপোর্ট প্রজেষ্ট (এলজিএসপির-৩) এর ৫ নং ক্রমিকে ‘মাদক বিরোধী প্রচার ও সেমিনার’ জন্য উক্ত ইউনিয়নে বরাদ্দ হয় ১ লক্ষ টাকা। সরেজমিনে জানা যায় তালম ইউনিয়নের কোন গ্রামে, স্কুলে, হাট-বাজারে মাদক বিরোধী প্রচার বা সেমিনার করা হয় নাই। গুল্টাবাজার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের মাদক বিরোধী প্রচার বা সেমিনার করা হয়েছে কি না বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষক আলী আহমদ জানান, অদ্যাবধি এধরনের কোনো অনুষ্ঠান আমাদের স্কুলে হয় নি। রানীহাট বাজারসহ তালম ইউনিয়নের কোথাও মাদক বিরোধী প্রচার বা সেমিনার করা হয়েছে কি না বিষয়টি জানতে চাইলে তালম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, আমার জানামতে তেমন কোন প্রোগ্রাম এই ইউনিয়নে অদ্যাবধি আয়োজন করা হয় নাই। এ সম্পর্কে তালম ইউপি সদস্য ইসহাক আলী ও ইউপি চেয়ারম্যান আব্বাসউসজামান বলেন, এব্যাপারে ইতোমধ্যে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা সময় দিলে ওই কর্মসূচি করা হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com