চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে এক ব্যক্তি ব্যাংকে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তার স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামে।
জানা গেছে, চকউথুলী গ্রামের দুলাল খন্দকার অগ্রণী ব্যাংক রেলবাজার শাখা থেকে ২০১৩ সালে ১৪ মে ৩ লাখ টাকা সিসি ঋণ গ্রহণ করে। ব্যবসায় আর্থিক ক্ষতিগ্রস্ত হলে সে আর ঋণ পরিশোধ করতে পারেনি। টাকা পরিশোধে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ মামলা দায়ের করেন। দুলাল খন্দকার পলাতক থাকায় ঋণের জামিনদার হিসেবে স্ত্রী দেলোয়ারা খাতুনের নাম উল্লেখ থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com