চলনবিলের সর্বত্র সমিতির নামে চলছে জমজমাট সুদের ব্যবসা

Spread the love

চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরসহ চলনবিলের সর্বত্র বিভিন্ন সমিতির নামে চলছে জমজমাট সুদের ব্যবসা। এ সমিতির খপ্পোরে পড়ে নিরীহ মানুষ হচ্ছে সর্বস্বান্ত। খোঁজ নিয়ে জানা যায়, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও বড়াইগ্রাম, গুরুদাসুর, তাড়াশ, সিংড়া ও রায়গঞ্জ উপজেলা পৌর সদরসহ ইউনিয়নের গ্রাম-গঞ্জে চলছে জমজমাট সুদের ব্যবসা।
চাটমোহর উপজেলার গুনাইগাছা, জালেশ্বর, রামচন্দ্রপুর, পৈলানপুর, নতুনপাড়া, হরিপুর, ভাঙ্গুড়া উপজেলার দহপাড়া, বোয়াইলমারী, মল্লিকচক ও বড়াইগ্রাম উপজেলার জোনাইলে এ সুদের ব্যবসা লক্ষ্য করা যাচ্ছে। তাড়াশ বাজারসহ উপজেলার সর্বত্র সুদের কারবার খুবই ব্যাপক। এমনকি সমাজের উঁচু শ্রেণির নামীদামী লোকেরা নামে বেনামে সুদী ব্যবসার সাথে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত।
আরও জানা গেছে, নামে-বেনামে গড়ে উঠা এ সমিতি গুলো চড়া দরে সুদ গ্রহণ করে। পরে কিস্তি হিসেবে সুদ গ্রহণ করার চেয়ে বেশি টাকা দেয়া সত্বেও টাকা পরিশোধ হয় না। এ নিয়ে এলাকায় গ্রাম্য সালিশি বৈঠক বসার মাধ্যমে সুদ গ্রহণ কারিদের স্ত্রীর সমস্ত ¯¦র্ণালংকার, গরু-ছাগল, ঘরের টিন বিক্রি করে সুদ গ্রহণ কারিদের টাকা পরিশোধ করতে হয়। অপরদিকে সুদের টাকা পরিশোধ করতে না পারলে তাদের বিভিন্ন সময় লাঞ্চিত, মারপিট ও মামলার হুমকি দিয়ে থাকে। এমন কি তাদের ভয়ে অনেকে পালিয়ে বেড়ায়। এতে স্বীকার হয় দিন আনে দিন খায় এমন পরিবারের লোকজন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD