সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামে ছেলে কর্তৃক বৃদ্ধা মা জরিনা বেগম (৬৫) কে হত্যার ঘটনা ঘটেছে। জরিনা বেগম পুন্ডরী গ্রামের মৃত মোহাম্মাদ আলীর স্ত্রী। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, অতিরিক্তি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান এবং সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন ছেলে জিয়ারুল ইসলামকে আটক করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com