মোঃ শামছুল হক :
তাড়াশে সকল ব্যাংকি সেবা ও অর্থ লেনদেনের সুবিধা সাধারণ জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে ভিলেজ ডিজিটাল বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে বিমান ও ট্রেনের টিকেট, দূরপাল্লার বাসের টিকেট, ডিজিটাল ভুমি সেবা, মোবাইল ব্যাংকিং সেবা, ডিজিটাল জন্ম নিবন্ধন সহ সকল ধরনের সুবিধা পাওয়া যাবে।
২০ নভেম্বর শুক্রবার বাদ জুমা তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরি ঝুরি বাজার তালুকদার মার্কেটে এ বুথের শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ্ব রফিকুল ইসলাম শফিক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সারোয়ার খান সুমন হেড অফ অপারেশন জয়তুন বিজনেস সলিউশন। জনাব রাশেদ খান মেনন জেলা ম্যানেজার জয়তুন বিজনেস সলিউশন সিরাজগঞ্জ। আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাধাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে ডিজিটাল বুথের স্বত্বাধীকারী মিলন তালুকদারের সার্বিক তত্বাবধানে সর্বসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুভেচ্ছা বক্তব্যে জনাব মিলন তালুকদার বলেন “আমার এখানে সকল সেবা পাওয়ার জন্য কাউকে অতিরিক্ত ফি দিতে হবে না। মানসম্মত ই-সেবা সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। “অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুস সাত্তার আকন্দ সাবেক প্রধান শিক্ষক ও উপদেষ্টা তালুকদার স্টোর।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com