ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানা ও মাদরাসায় বিতরণ

Spread the love
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে আনুমানিক ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা মাছ উপজেলার আটটি এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তার সহায়তায় উপজেলার শরৎনগর মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন,সহকারী কমিশনার ভূমি মোছাঃ নুসরাত জাহান,সে সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আরিফুল মোল্লা।অভিযান শেষে জব্দ করা জাটকা ইলিশ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে স্থানীয় আটটি এতিমখানা ও মাদরাসার মধ্যে বিতরণ করা হয়। এবিষয়ে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলী আজম বলেন,জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান পহেলা নভেম্বর হইতে আগামী ৩০ জুন পর্যন্ত এই আট মাস চলবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD