উল্লাপাড়ায় রোপা আউশ ধান কাটায় ব্যস্ত মানুষ   

Spread the love
    ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধি 
  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোপা আউশ ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় এবং তুলনামূলক কম খরচে ফসল ঘরে তুলতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উল্লাপাড়ায় রোপা আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৫২ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হেক্টর বেশি জমিতে এবার আবাদ হয়েছে।মোট আবাদ হয়েছে ২৫৫ হেক্টর জমিতে।
উপজেলার কয়ড়া ইউনিয়নের চর বর্ধনগাছা, রতনদিয়ার, কৃষ্টপুর কয়ড়া ও চরপাড়া মাঠে রোপা আউশের আবাদ হয়েছে সবচেয়ে বেশি। এসব মাঠের অধিকাংশ জমির ধানে ইতোমধ্যে পাক ধরেছে। আগে রোপণ করা ধান কাটা শুরু করেছেন কৃষকেরা।
আরও পড়ুন: সরকার ব্যর্থ হলেও তা স্বীকার করতে চায় না: সারজিস আলমচর বর্ধনগাছা মাঠের কৃষক আল মাহমুদ প্রায় দুই বিঘা জমিতে ব্রিধান-৪৮ ও ব্রিধান-৯৮ আবাদ করেছেন। অন্যের বীজতলা থেকে চারা কিনে জমিতে রোপণ করেন তিনি। জমিতে পানি সেচের জন্য ফসলের পাঁচ ভাগের এক ভাগ দেওয়ার চুক্তিতে আবাদ করেছেন।দুই দিন আগে প্রায় পৌনে এক বিঘা জমির ধান কেটেছেন আল মাহমুদ।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণসেখানে বিঘাপ্রতি প্রায় ১৬ মণ ফলন পেয়েছেন তিনি। চারা রোপণের প্রায় সোয়া দুই মাসের মধ্যেই ধান কাটতে পারায় ফলন ও সময়—দুই দিক থেকেই সন্তুষ্ট এই কৃষক।আল মাহমুদ জানান, ধান কাটা শেষ হওয়ার কয়েক দিন পর জমিতে হালচাষ দিয়ে সেখানে খিরার আবাদ করবেন।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন, উল্লাপাড়ায় রোপা আউশের আবাদ বাড়ছে। কম খরচে এবং অল্প সময়ে ফসল ঘরে তোলা যায় বলে কৃষকেরা নিজেদের আগ্রহেই এ ধানের আবাদ করছেন। কয়ড়া ইউনিয়নের বিভিন্ন মাঠে এর আবাদ বেশি হয়েছে।তিনি আরও বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। কেউ নিজেদের বীজতলার চারা ব্যবহার করেছেন, আবার যাদের বীজতলা ছিল না তারা বিভিন্ন স্থান থেকে উচ্চফলনশীল রোপা আউশের চারা কিনে জমিতে রোপণ করেছেন। এখন এসব জমি থেকে ধান কাটা শুরু হয়েছে
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD