নিমগাছি বাজারে শ্রমিক দলের প্রধান কার্যালয় উদ্বোধন

Spread the love
  ভ্রাম্যমান প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান কার্যালয় অফিস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ২নং সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয় অফিসের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ কুমার গুন লিটন। এ সময় শ্রমিক দলের উপজেলা ও স্থানীয় নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত উদ্বোধন উনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:আমিনুল বারী (তালুকদার) উপদেষ্টা মন্ডলীর সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি, মো: আব্দুল কুদ্দুস মন্ডল সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, মো: আমিনুল ইসালাম (জিন্না) ভারপ্রাপ্ত সভাপতি সোনাখাড়া ইউনিয়ন বিএনপি, মো: রাশিদুল ইসলাম (বাবু) সাধারণ সম্পাদক সোনাখাড়া ইউনিয়ন বিএনপি।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন পার্টি অফিসের মাধ্যমে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায় ও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD