তাড়াশে বেড়েই চলেছে চুরি ডাকাতি 

Spread the love

স্টাফ রিপোর্টার:

তাড়াশে ইদানিং বেড়েই চলেছে চুরি ডাকাতি । দৃশ্যমান কোন  পদক্ষেপ নেই প্রশাসনের। যার ফলে অনেকটা নিশ্চিন্ত মনেই চুরি ডাকাতি করে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা।  অপরাধের এই মহৌৎসবের  বলী হয়ে নিঃস্ব হয়ে গেল আরেকটি পরিবার । জানা যায় গত ১৭ জুলাই দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে তাড়াশ পৌর শহরের ভাদাশ গ্রামের মোঃ সিদ্দিকুর রহমান রাজুর বাড়িতে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটে । অস্ত্রের মুখে জিম্মি করে ছয় ভরি স্বর্ণালংকার , দুটি এনড্রয়েড ফোন ও নগদ টাকা  সহ প্রায়  লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নেয়  সংঘবদ্ধ ডাকাত দল । উল্লেখ্য এর আগেও এই চলতি মাসের(১জুলাই)  এক তারিখে অত্র গ্রামে    অধ্যাপক (অবঃ)  শহিদুল ইসলামের বাড়িতে ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে । একই মাসের মধ্যে পরপর দুটি ডাকাতির ঘটনা ঘটায় চরম আতঙ্কিত রয়েছেন এলাকাবাসী । নাম প্রকাশ না করার শর্তে অত্র গ্রামের একজন বাসিন্দা  বলেন , ২৪শের   গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত এই এলাকা একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ছিল। যা ইদানিং ঝুঁকিপূর্ণ এলাকা হিসবে পরিচিত পেয়েছে । ” ভুক্তভোগী পরিবার  দ্রুত সময়ের মধ্যে এই  ঘটনার সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন।  এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান বলেন,  আমরা অভিযোগ পেয়েছি এবং তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি । অপরাধীদের গ্রেফতার করতে আমাদের টিম কাজ করছে ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD