শরীফ খন্দকার
ভিলেজ ভিশন বাংলাদেশ শিশু ও তাদের পরিবারদের নিয়ে কাজ করে। তাই শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের ছোঁয়ায় মুখর হয়ে উঠেছিল পুরো তাড়াশ। উৎসবমুখর পরিবেশে ২য় বারের মতো আয়োজন করা হয় বর্ণিল ‘ ফ্রি মেহেদি উৎসব’, যেখানে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি উৎসবকে করে তোলে আরও আকর্ষণীয় ও আনন্দঘন।
গনে গানে মেহেদির নান্দনিক নকশা, হাসি-আনন্দ আর মিলনমেলায় দিনভর ছিল উৎসবের আমেজ। তরুণদের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পায় পুরো আয়োজন। তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩ জন ডিজাইনারের মাধ্যমে প্রায় শতাধিক বলাক বালিকার হাতে নানাহ বাহারি নকশায় হাতকে রাঙ্গানো হয়।কেউ পছন্দের নকশা নিয়ে এসেছে, কেউবা ইউটিউব থেকে পছন্দের নকশা ডাউনলোড দিয়ে আকিয়ে নিয়েছে। এভাবেই ঈদ আনন্দকে উৎসব মুখর করেছে। অনেক গার্জিয়ান ভিলেজ ভিশন কে সাধুবাদ জানিয়েছেন । কারণ তাদের ছেলে মেয়েদেরকে ঈদের মেহেদী কাকে দিয়ে লাগাবে কোথায় লাগাবে কখন লাগাবে। সেই পেরেশানি অনেকটাই লাঘব হয়েছে। তাড়াশ পৌর এলাকার আশপাশ থেকে তরুনীদের উপচে পড়া ভির লক্ষনীয়। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ব্যতিক্রমধর্মী ফ্রি মেহেদী উৎসব চলতে থাকে। এসময় মেহেদী উৎসব পরিদর্শন করেন
সাংবাদিক লুৎফর রহমান, সোহেল রানা সোহাগ,নাজমুল হাসান সবুজ,আব্দুল মাজিদ,মিলু সরকার,জেকে, শাহাদত খন্দকার,নাজমুল হাসান মেহদি, জামিলা খাতুন ও সমাজ কর্মী শরীফ খন্দকার। সুন্দর ও সফল এই আয়োজনটি করেছে ‘ভিলেজ ভিশন বাংলাদেশ’।প্রকাশ ডিজাইনারদের ঈদ পরবর্তী সনদ প্রদান করা হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com