ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০ জনের মাঝে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বেলা এগারোটায় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে পাচ গ্রামের নারী ও পুরুষ মিলে ৫০ জনের মাঝে ছাগল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোহাম্মদ রায়হানুল ইসলাম ছাগল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ শেখ এম এ মতিন উপস্থিত ছিলেন । উপজেলার উধুনিয়া ইউনিয়নের বেলাই , ফাজিলনগর , তেলিপাড়া , বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ ও রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের ৫০ জনের মাঝে ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে। প্রতিজনকে দুটি করে ছাগল দেওয়া হয়েছে
চলনবিল বার্তা chalonbeelbarta.com