বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল ও পথসভা

Spread the love
নাটোর প্রতিনিধি: 
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বনপাড়া বাজারে এ গণমিছিলের নেতৃত্ব দেন নাটোর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। এতে প্রায় ছয় সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
গণমিছিল শেষে মাওলানা আব্দুল হাকিম তার বক্তব্যে বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ারে চাঁদাবাজি জুলুম নির্যাতনের কোন রেকর্ড নেই, তিনি প্রশাসনিক ও উন্নয়নমূলক সুবিধার জন্য বড়াইগ্রাম ও বনপাড়া কে পৃথক দুটি উপজেলা বাস্তবায়নের ভূমিকা রাখবেন অঙ্গীকার করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
 এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা হেফাজতে ইসলামের  সাংগঠনিক সম্পাদক মোজ্জাজ নাঈম,  নাটোর জেলা এনসিপি’র সাংগঠনিক সম্পাদক ও  বড়াইগ্রাম উপজেলা প্রধান সমন্বয়ক জিএম আক্কাস আলী (তাহাস),  উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি বাবর আলী, বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মোঃ মহীউদ্দীন, জামায়াত নেতা আব্দুল হান্নান বাদশা ও আইয়ুব আলী, সাবেক শিবির নেতা হুমায়ুন কবীর ও ডা. রাশেদুল ইসলাম সহ অত্র উপজেলার ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD