রায়গঞ্জে সরকারি খাল ভরাট করে বাড়ি করার পায়তারা।

Spread the love

রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ রায়গঞ্জের মোজাফফর পুর এলাকার করতোয়া সরকারি খাল ভরাট করে বাড়ি করার পায়তারা করছে। গত ১৯/০১/২৬ সরেজমিনে গিয়ে দেখা যায়, চান্দাইকোনা ইউনিয়নের মোজাফফর পুর সরকারি খালে রাতের আঁধারে মাটি ভরাট করেছে একটি কুচক্রী মহল। দেওভোগ বাজার থেকে মোজাফফর পুর দক্ষিণ পাড়া থেকে ধলজান রাস্তার আব্দুল মজিদ তালুকদারের বাড়ির সাথে খালে মাটি ভরাট করছে। এলাকাবাসী আব্দুল মতিন ও আয়েশা খাতুন বলেন,সরকারি রাস্তার গাছ কেটে শনিবার রাতে কয়েকজন ট্রাক দিয়ে মাটি ফেলেছে বাড়ি করার জন্য। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী জেলা প্রশাসকের অনুমতি ছাড়া জমি বা সরকারি খাল ভরাট করলে ২ বছর পর্যন্ত কারাদ- ও অর্থদ-ের বিধান রাখা হয়েছে। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালী মহল রাতের আঁধারে মাটি ভরাট করছে। এতে যেমন পানির গতিপথ পরিবর্তন হবে তেমনি এক জনের দেখাদেখি আরেকজন খাল ভরাট করলে এক সময় পানির স্বাভাবিক প্রবাহ থাকবে না। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাসুদ রানা বলেন,এ বিষয়ে আমি জানি না, ইউনিয়ন সহকারী (ভূমি) ফিরোজ আহমেদকে নির্দেশ দি”িছ ঘটনা¯’ল পরিদর্শন করার জন্য।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD