তাড়াশ উপজেলাম তবিনিময় সভার

Spread the love
হোসাইন আহমাদ: 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে  সম্মানিত  ইমাম ও এনজিওদের  সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে তাড়াশ উপজেলা প্রশাসন। গত (১৩/১/২০২৬) মঙ্গল বার সকাল   ১০:০০ঘটিকায় প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও ) জনাব নুসরাত জাহান এর সভাপতিত্বে  এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় আসন্ন গণভোটে হ্যা/না এর বিষয়ে স্পষ্ট তথ্য জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানানো হয় । এসময় মতবিনিময় সভার সভাপতি জনাব নুসরাত জাহান ( ইউ এন ও ) বলেন , “সুন্দর দেশ গড়তে ইমাম ,  স্বেচ্ছাসেবী ও এনজিও কর্মীদের আরো এগিয়ে আসতে  হবে । মসজিদে , ওয়াজ মাহফিলে এবং বিভিন্ন পাবলিক প্লেসে গণভোটে হ্যা ভোটের পক্ষে প্রচারনা চালানোর বিকল্প নেই ” । এ ছাড়াও বক্তব্যে তিনি অবাধ,  সুষ্ঠ, ও সুন্দর নির্বাচন আয়েজনে সবার সহযোগিতার আহ্বান জানান । ইমাম, এনজিও কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার  মানুষের মতামত ও পরামর্শ তুলে ধরার মধ্য দিয়ে মতবিনিময় সভা সমাপ্ত হয় ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD